জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

করোনায় স্পেনে ৭৬৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৭ হাজার



করোনা মহামারিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের দেশ স্পেন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৯ জন মানুষ করোনা সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা এখন ৭৬৭। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে।

বিবিসির প্রতিবেদনে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, গত ২৪ শুধু দুই শতাধিক মানুষের মৃত্যু নয় নতুন করে আরও প্রায় চার হাজার মানুষ দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭১৬ থাকলেও তা এখন ১৭ হাজার ১৪৭ জন।

চীনের পর করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে। ২ হাজার ৯৭৮ জন। এরপর যথাক্রমে ইরানে ১ হাজার ২৮৪ এবং স্পেনে ৭৬৭ জন। স্প্যানিশ স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আক্রান্তদের মধ্যে ৯৩৯ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আশঙ্কাজনক অবস্থায়) রয়েছেন। এছাড়া চিকিৎসায় সুস্থ হয়েছেন ১ হাজার ১০৭ জন।

মন্তব্যসমূহ