জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

জুম’আর নামাযে অংশগ্রহনের ক্ষেত্রে সতর্কতামূলক পরামর্শ আজহারীর




আগামীকাল জুম’আর সালাতে অংশগ্রহনের ক্ষেত্রে সতর্কতামূলক পরামর্শ দিয়েছেন জনপ্রিয়  ইসলামীক বক্তা মিজানুর রহমান আযহারী। আজ রাতে তার ভেরিফাইড ফেসবুকে  একটি পোস্টে এই পরামর্শ দেন।
পাঠকদের জন্য তা তুরে ধরা হলো।

নিরাপদে থাকুন আপনারা
নিরাপদে থাকুক আমার বাংলাদেশ

এই মূহুর্তে আমরা একটি ক্রুশাল মোমেন্ট পার করছি। যেহেতু বাংলাদেশ একটি জনবহুল দেশ। তাই বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপক ভাবে ছড়িয়ে পড়লে সেটা সামাল দেয়া আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে।

বহির্বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মত যেহেতু রাস্ট্রীয় ভাবে জুমু’আর সালাত বন্ধের ঘোষণা এখনো আসেনি তাই, আগামীকাল জুমু’আর সালাতে অংশগ্রহনের ক্ষেত্রে সতর্কতামূলক নিম্নের পরামর্শ গুলো মেনে চলার চেষ্টা করুন।

সম্মানিত খতীব মহোদয়গণের প্রতি:
১- আলোচনা ও খুতবা সংক্ষিপ্ত করুন।
২- স্বাস্থ্য সুরক্ষায় করোনা ভাইরাস থেকে বাঁচতে চিকিৎসকদের গাইডলাইন গুলো শেয়ার করুন।
৩- ইসলামে পরিচ্ছন্নতার গুরুত্ব নিয়ে আলোকপাত করুন।
৪- তাওবা, ইস্তিগফার ও পাপের জন্য সিজদায় কাঁদতে উদ্বুদ্ধ করুন।

মসজিদ কতৃপক্ষের প্রতি:
১- ডেটল বা সেভলন দিয়ে মসজিদের ফ্লোর মুছে রাখুন।
২- ওজু খানায় সাবান বা হ্যান্ড স্যুপ রাখুন।

মুসল্লিদের প্রতি:
১- নিকটবর্তী মসজিদে জুমার সালাত আদায় করুন।
২- সাথে করে মাস্ক, টিস্যু ও জায়নামাজ নিয়ে যান।
৩- আপাতত মুসাফাহা করা থেকে বিরত থাকুন।
৪- জ্বর, কাশি, সর্দি ইত্যাদিতে আক্রান্ত থাকলে ঘরে জোহরের নামাজ পড়ুন।

মন্তব্যসমূহ