জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

বাংলাদেশসহ ৭ দেশের সঙ্গে কুয়েতের বিমান চলাচল স্থগিত



করোনা ভাইরাস আতঙ্কে বাংলাদেশ, মিশর, লেবানন, ফিলিপাইন, ভারত, শ্রীলংকা, সিরিয়ার সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে কুয়েত সরকার। একটি টুইট বার্তায় কুয়েত সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়।

কুয়েত সরকারের পক্ষ থেকে জানানো হয়, শনিবার থেকে বিমান চলাচল এক সপ্তাহের জন্য স্থগিত থাকবে । আগামী ১৪ দিনের জন্য এই সাত দেশের জনগণের ওপর কুয়েত ভ্রমণে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। তবে এই সাত দেশে বাস করা কুয়েতের নাগরিকরা চাইলে নিজ দেশে ফিরে যেতে পারবেন।

এদিকে বাংলাদেশ বিমানের পক্ষ থেকেও এটি নিশ্চিত করা হয়েছে। নিষেধাজ্ঞা থাকায় আগামী ৭ ও ১০ মার্চ কুয়েতগামী ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান ।

করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। রয়টার্স।

মন্তব্যসমূহ