তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

করোনাভাইরাসে ইসরাইলে একজনের মৃত্যু



প্রাণঘাতী করোনাভাইরাসে ইসরাইলে শুক্রবার একজনের মৃত্যু হয়েছে। ৮৮ বছর বয়সী ওই ইসরাইলি বিভিন্ন রোগে ভুগছিলেন।

দখলদার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অবস্থা আশঙ্কাজনক দেখা দেয়ার পর তাকে জেরুজালেমের শারে জেডেক হাসপাতালে নেয়া হয়েছিল।

ইসরাইলে এখন পর্যন্ত ৭০৫ জন প্রাণঘাতী এই ভাইরাসে সংক্রমিত হয়েছে। তাদের অনেকের শরীরে হালকা লক্ষণ দেখা দিয়েছে।

আক্রান্ত ১০ রোগীর অবস্থা আশঙ্কাজনক। তবে ১৫ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

প্রথম দিকেই ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা দেশগুলোর মধ্যে ইসরাইল অন্যতম। বৃহস্পতিবার ঘরে থাকার নীতি আরো কঠিন করে দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

এতে বলা হয়, ১০ জনের বেশি লোক কোথাও জমায়েত হতে পারবেন না। আর সরকারি নির্দেশনা মানা না হলে অচলাবস্থা ঘোষণার হুমকি দেয়া হয়েছে।

মন্তব্যসমূহ