পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

করোনা ভাইরাস: টয়লেট পেপার কেনা নিয়ে ৩ মহিলার মারপিট (ভিডিও)



আতঙ্ক বাড়াচ্ছে করোনা। সেই সঙ্গে বাড়ছে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা। বেশিরভাগ দোকান থেকে উধাও মাস্ক। কোথাও কোথাও কালোবাজারির অভিযোগ।

 এবার টয়লেট পেপারেও সংকট তৈরি হয়েছ এশিয়ার দেশগুলিতে। এখন প্রায় সবদেশেই টয়লেট পেপারে সংকট দেখা দিয়েছে। এমনই কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে যে বাজারে পাওয়া যাচ্ছে না টয়লেট পেপারও। এরই মধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে টয়লেট পেপার কেনা নিয়ে মারামারি করছে তিন মহিলা। এই ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনি শহরের একটি সুপার মার্কেটে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন মহিলা ট্রলি ভর্তি করে টয়লেট পেপার নিয়ে যাচ্ছেন। আরেকজন মহিলা টয়লেট পেপার নিতে গিয়ে দেখেন আর টয়লেট পেপার নেই। তখন সে ওই ট্রলি ভর্তি টয়লেট পেপার মহিতার কাছ থেকে পেপার নিতে যান। দু'জনের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। এর মধ্যে আরও এক মহিলা ট্রলি থেকে টয়লেট পেপার নিতে যায়। এর পরেই শুরু হয় হাতাহাতি, চুলোচুলি ।

মহিলাদের মারপিট এমন পর্যায়ে পৌঁছে যায়, যে সুপার মার্কেটের কর্মীরা হস্তক্ষেপ করতে বাধ্য হয়।

এই ঘটনার অভিযোগ দায়ের করে হয় নিউ সাউথ ওয়েলস থানা, এবং আগামী ২৮ এপ্রিল আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই তিন মহিলাকে। টয়লেট পেপারের আকাল দেখে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় নির্দেশিকা করেছে যে একজন ব্যক্তিকে একটিমাত্রই টয়লেট পেপার বিক্রি পারবেন শপিং মলগুলি।

দেখুন ভিডিও...

মন্তব্যসমূহ