জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

লক ডাউনের পরামর্শ সঠিক নয়- বললেন হাছান মাহমুদ



করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে আংশিক বা পুরোপুরি লক ডাউন এবং জরুরি অবস্থা ঘোষণার যে পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিয়েছে তা সঠিক নয় বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ রবিবার (২২ মার্চ) তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয়াবলী নিয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এই দাবি করেন তথ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উদ্ধৃত করে এ ধরনের যে নিউজ প্রকাশ হয়েছে এটি ঠিক নয়। এ ধরনের পরামর্শ তাঁরা দেননি।

এর আগে গতকাল শনিবার (২১ মার্চ) রাজধানীর বনানীতে নিজ বাসভবনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাষ্ট্রের কমিউনিকেবল ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রটেকশন (এসডিসিপি) এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। বৈঠক  শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সাংবাদিকদের মেয়র সাঈদ খোকন বলেন, করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে আংশিক বা পুরোপুরি লক ডাউন এবং জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আবাসিকের বরাত দিয়ে গতকাল যে সংবাদটি প্রকাশ করা হয়েছে এটি ঠিক নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে তারা এ ধরনের পরামর্শ দেয়নি। ভবিষ্যতে কি করতে হতে পারে সে আশঙ্কা নিয়ে আলোচনা করেছে। কিন্তু এ মুহূর্তে সবকিছু লক ডাউন করে দেয়ার মত পরামর্শ তাদের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে তাঁরা জানিয়েছেন।

তথ্যমন্ত্রী আরো বলেন, পরিস্থিতির প্রেক্ষাপটে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে এরইমধ্যে বহির্বিশ্বের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যান্য পদক্ষেপও নেওয়া হয়েছে।

সূত্র নিউজ: কালের কণ্ঠ

মন্তব্যসমূহ