জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

করোনার চিকিৎসা দিতে গিয়ে ইতালিতে ১৩ চিকিৎসকের মৃত্যু



করোনা ঝড়ে কাঁপছে ইতালি। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। নতুন করে আরো ৫ জন চিকিৎসকের মৃত্যু নিশ্চিত করা হয়েছে ইতালিতে। সেই হিসেবে চিকিৎসকের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।  এ পর্যন্ত দেশটিতে ২ হাজার ৬২৮ জন স্বাস্থ্যকর্মীর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত চিকিৎসকের মধ্যে ৩ জন হলেন ক্রেমা হাসপাতালের সাবেক জেনারেল ম্যানেজার , আরেকজন ক্রেমনা হাসপাতালের চিকিৎসক এবং অন্যজন বেরগামোর চিকিৎসক। ইতালির গিম্বে হেলথ ফাউন্ডেশনের দেওয়া তথ্য মতে, দেশটিতে স্বাস্থ্য কর্মীর করোনায় আক্রান্তের সংখ্যা মোট জনসংখ্যার ৮.৩ শতাংশ। হাতে গ্লাভস না পরা সহ বেশ অসচেতনামূলক কাজের কারণে  করোনায় আক্রান্ত হচ্ছে স্বাস্থ্য কর্মীরা।  ইতালির এ দুঃসময়ে লকডাউনের সময়সীমা বাড়িয়ে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত করেছে সরকার।

করোনার উৎপত্তিস্থল চীনের চেয়ে খারাপ হতে শুরু করেছে ইতালির পরিস্থিতি। গেলো আট দিনের হিসেবে ১৫০০শরও বেশি চিকিৎসকের করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এ পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জনে। 

মন্তব্যসমূহ