জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেয়া সেই তরুণীর মাথার দাম ঘোষণা




ভারতের বেঙ্গালুরুতে ভারতীয় নাগরিকত্ব আইন বিরোধী একটি সমাবেশে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেয়ার জন্য অমূল্য লিওনা নামে এক ছাত্রকর্মীর মাথার দাম ১০ লাখ রুপি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার শ্রীরাম সেনার পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

শ্রীরাম সেনার নেতা সঞ্জিব মারাদি বলেন , অমূল্যকে হত্যা করতে পারলে হত্যাকারীকে ১০ লাখ রুপি দেয়া হবে।

যদিও তরুণীর বাবার দাবি, তার মেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভক্ত। তবে স্টেজে উঠে কেন ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে গেল সেটি তিনি জানেন না।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুড জানিয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ চলার সময় দক্ষিণ বেঙ্গালুরু কলেজের ওই ছাত্রী তার বক্তব্যের অংশ হিসেবে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়েছিলেন। এ ঘটনায় ইতিমধ্যেই রাষ্ট্রদ্রোহের মামলায় অমূল্য লিওনাকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার বেঙ্গালুরুতে সিএএ বিরোধী সভার শেষে আমিম নেতা আসাদউদ্দিন ওবেইসি যখন মঞ্চ ছাড়ছেন, তখন ওঠে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান। সঙ্গে সঙ্গে অজ্ঞাত পরিচয় ওই তরুণীকে বাধা দেন মঞ্চে হাজির নেতারা।

মঞ্চ থেকে নামতে গিয়েও ফিরে এসে তরুণীকে এই কাজ করতে নিষেধ করেন ওবেইসি। কিন্তু কারও কথায় কর্ণপাত করেননি তিনি। কয়েকবার ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলার পর ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ বলতে শুরু করেন তিনি। তখন তাকে বলপূর্বক আটক করেন পুলিশ কর্মকর্তারা।

মন্তব্যসমূহ