জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

সিরিয়ার সর্বত্র হামলার হুমকি দিল তুরস্ক!



সিরিয়ায় যদি আর একজন তুর্কি সেনাও আহত হয় তাহলে আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকেই সিরিয়ার সর্বত্র হামলার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দেশটিতে ১৩ তুর্কি সেনা নিহত হওয়ার পর এই হুমকি দিলেন এরদোয়ান।

তিনি বলেছেন, যদি আর কোনো তুর্কি সেনার ওপর হামলা করা হয়, তবে সিরিয়ায় স্থল ও আকাশ– যে কোনো জায়গায় সিরীয় সরকারি বাহিনীর ওপর হামলা চালাবে তুর্কি সেনাবাহিনী।

বুধবার আঙ্কারায় একে পার্টির সদস্যদের সামনে তুর্কি প্রেসিডেন্ট বলেন, স্থল কিংবা আকাশ– যেখানে হোক, কোনো দ্বিধা ছাড়া সেখানে হামলা চালানো হবে। ফেব্রুয়ারির শেষ নাগাদ সিরীয় বাহিনীকে উত্তরপূর্বাঞ্চলীয় ইদলিবের তুর্কি পর্যবেক্ষণ চৌকির বাইরে সরিয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এরদোয়ান বলেন, পর্যবেক্ষণ চৌকি কিংবা অন্য কোথাও আমাদের কোনো সেনা যদি সামান্যও আহত হন, তবে আজ থেকে সর্বত্র সিরীয় বাহিনীকে হামলা করা হবে। সেটা হোক ইদলিব সীমান্ত কিংবা সোচি চুক্তির রেখায়।

উল্লেখ্য, গত ১০ দিনে সিরীয় বাহিনীর গোলায় ১৩ তুর্কি সেনা নিহত হওয়ার পর পাল্টা হামলাও বেড়ে গেছে।

মন্তব্যসমূহ