জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

সিরিয়ায় ভয়াবহ বিমান হামলায় ৩৩ তুর্কি সেনা নিহত




সিরিয়ার ইদলিবে রুশ সমর্থিত আসাদ বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ তুর্কি সেনা নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) হামলার বিষয়টি নিশ্চিত করে আঙ্কারা।


সম্প্রতি ইদলিবে সেনা পাঠানোর পর প্রথমবারের মতো একদিনে এত সংখ্যক তুর্কি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেলো। সিরীয় সেনাদের হামলায় প্রথমে ৯ তুর্কি সেনা নিহত হওয়া কথা বলা হলেও, তা বেড়ে ৩৩ জনে দাঁড়ায়। এ ঘটনার পর জরুরি বৈঠকে বসেছে এরদোয়ান সরকার। দুই ঘণ্টার ওই বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যদের পাশাপাশি উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা ছিলেন বলে জানা গেছে।

এছাড়া ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসৌলু। ইদলিব পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়ে আবারো সতর্ক করেছে জাতিসংঘ। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ১১ লাখ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন বলেও জানানো হয়।

মন্তব্যসমূহ