পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

করোনা প্রতিরোধে জুমার নামাজ বাতিল করছে ইরান




করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শুক্রবারের জুমার নামাজ ও অন্যান্য জমসমাগম বাতিল করতে ক্ষমতাসীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানোশ জাহানপোরের বরাত দিয়ে আইআরএনএ বলছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের গণজমায়েত বন্ধ থাকবে। তিনি বলেন, নতুন করোনাভাইরাস সংক্রমণের চিকিৎসায় আগামী সপ্তাহে অন্তত ১৫টি মেডিকেল ল্যাব চালু করা হবে।


গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১০৬ জনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। নতুন করে আক্রান্তদের মধ্যে দেশটির নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকারও রয়েছেন। এর আগে গত মঙ্গলবার ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরছির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হন দেশটির চিকিৎসকরা।

ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার ইরানে ২৫৪ করোনাক্রান্তের একজন। গত কয়েক দিনে করোনাক্রান্ত হয়ে দেশটিতে অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটেছে, যা চীনের বাইরে এখন পর্যন্ত এ ভাইরাসে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮০৫ জন, আক্রান্ত ৮০ হাজার ৩২০ জন। এর মধ্যে শুধু চীনেই আক্রান্ত ৭৮ হাজার ৪৯৭ জন, মারা গেছেন ২ হাজার ৭৪৪ জন।

বিশ্বের অন্তত ৪৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস। বুধবার প্রথমবারের মতো নতুন আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে এদিন নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫০৫ জন, চীনে আক্রান্ত হয়েছেন ৪৩৩।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন এই করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জেরে বৈশ্বিক জরুরি স্বাস্থ্য সঙ্কট ঘোষণা করেছে।

মন্তব্যসমূহ