নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

মেয়ের বোরকা: এবার তসলিমাকে এ আর রহমানের জবাব



বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের সঙ্গে কয়েকদিন আগে রীতিমতো বাহাস হয়ে গেলো এ আর রহমানের কন্যা খাতিজার। মূলত খাতিজার বোরকা পরা নিয়েই এ বাহাস। এবার সে বাহাসে যোগ দিলেন আন্তর্জাতিক তারকা এ আর রহমান। জবাব দিলেন তসলিমা নাসরিনকে। এ নিয়ে এনডিটিভির অনলাইনে এক রিপোর্টে বলা হয়েছে, 'নানা ভাষা, নানা মত, নানা পরিধান-এর দেশ ভারত। স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবাই স্বাধীন ভাবে খেতে-পরতে-চলতে পারেন। আমার মেয়েও তাই। তারপরেও গত একবছর ধরে ওর বোরকা পরা নিয়ে বিতর্ক চলছে।

ও কিন্তু নিজের ইচ্ছেয় এই পোশাক পরে''--- মেয়ে খাতিজা রহমানকে নিয়ে তসলিমা নাসরিনের কটাক্ষের পর অবশেষে সরব হলেন আন্তর্জাতিক তারকা আল্লারাখা রহমান (এআর রহমান)। চলতি মাসেই খাতিজার আপাদমস্তক বোরখায় ঢাকা ছবি দেখে বিতর্কিত লেখিকা মন্তব্য করেন, খাতিজাকে এভাবে দেখলে তাঁর দম আটকে আসে! সঙ্গে সঙ্গে টুইটে তাঁকে মুখের ওপর জবাব দেন শিল্পীর মেয়ে।
এখানেই শেষ নয়। এআর রহমান আরও বলেন, 'আমাদের থেকেই উত্তরাধিকার সূত্রে ধর্ম-সংস্কৃতি-ঐতিহ্য পেয়েছে খাতিজা। এগুলো ওর রক্তে মেশা। ফলে, জোর করে নয়, স্ব-ইচ্ছায় খাতিজা বেছে নিয়ে এই পোশাক। আমরা কেউ ওকে জোর করিনি। এটা বোধহয় সবাই জানেন না, বোরকা শুধু ধর্মের বা জাতির প্রতীক নয়। দেশের সংস্কৃতিরও প্রতীক। যাকে আমার মেয়ে নিজের ইচ্ছেয় গায়ে তুলেছে। তারপরেও কেন এত বিরোধ এই নিয়ে!'

আগে এক সাক্ষাৎকারে এআর রহমান আরও বলেছিলেন, মেয়ের কাছে পরে জানতে চেয়েছি, আদৌ কি ইচ্ছের বিরুদ্ধে এই পোশাক পরছ? মেয়ের জবাব, আমি নিজের ইচ্ছেয় এই পোশাক গায়ে তুলেছি। কারোর জোরাজুরিতে নয়। আমি জানি আমি কী করছি, কী পরছি। তাই নিয়ে একটুও চিন্তিত নই। আমার মনে হয়, দেশের আরও অনেক সমস্যা রয়েছে। সেদিকে মাথা ঘামালে বেশি উপকার হবে দেশবাসীর, দেশের সবার। আমি জবাব দিয়েই দিয়েছি। তোমার কাউকে কিছু বলার থাকলে বলতে পার।" তারপরেই সরব হন আল্লারাখা।

মন্তব্যসমূহ