ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারক মারা গেছেন



মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারক মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। ৩০ বছর দেশ শাসনের পর ২০১১ সালে এক অভ্যুত্থানে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।

মিসরের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, অস্ত্রোপচারের এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মঙ্গলবার মারা গেছেন।

মিসরের চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে মুবারক ক্ষমতায় আরোহন করেন ১৯৮১ সালে। আরব বসন্ত হিসেবে খ্যাতি পাওয়া অভ্যুত্থানে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি।

মধ্যপ্রাচ্যে স্বৈরশাসনের বিরুদ্ধে এ আরব বসন্তের সৃষ্টি হয়েছিল।

অভ্যুত্থানের পর কয়েক বছরের জন্য তিনি জেলবন্দি হন। তবে ২০১৭ সালে অধিকাংশ অভিযোগ থেকে রেহাই পাওয়ার পর জেল থেকেও মুক্তি পান তিনি।

তার শাসনামলে দুর্নীতি, পুলিশী নির্যাতন, রাজনৈতিক নিপীড়ন ও অর্থনৈতিক দুরবস্থার অভিযোগ ছিল।

মিসরের গ্রামীণ এলাকা নীল ডেলটায় ১৯২৮ সালে জন্ম হয়েছিল মুবারকের।

সূত্র : আলজাজিরা

মন্তব্যসমূহ