নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

করোনা ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় ভারত, নেই বাংলাদেশ



চীনে প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে একদিনেই ৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৯শ’ ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ। ক্রমেই আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় মৃত্যু আতঙ্কে দিন কাটাচ্ছেন হুবেই প্রদেশে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীরা।

এদিকে জার্মানির এক গবেষণায়, করোনা ভাইরাস সংক্রমিত হতে পারে এমন ঝুঁকিপূর্ণ বিশটি দেশের মধ্যে ভারতের নাম উল্লেখ করা হয়েছে। তবে তালিকায় নেই বাংলাদেশ।

প্রায় চারদিন পর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে মুক্তি মিললো হংকংয়ের প্রমোদতরী ড্রিম ওয়ার্ল্ডের ১৮০০ যাত্রী ও ১৮০০ ক্রুর। গতমাসে প্রমোদতরীটিতে ভ্রমণ করা মূল চীনের ৮ নাগরিকের দেহে করোনা শনাক্তের পর বুধবার থেকে এটিকে জনবিচ্ছিন্ন করে রাখা হয়। যাত্রী বা ক্রু কারো দেহে করোনা ভাইরাস শনাক্ত না হলেও জাপানের প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের আরও বেশ কয়েকজন যাত্রী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভাইরাসের উৎপত্তি স্থল চীনে প্রতিনিয়ত এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। তবে ভাইরাস ঠেকাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে নির্মিত অস্থায়ী হাসপাতালের কার্যক্রম চলছে পুরোদমে। তবে এখনো ভুতুড়ে পরিবেশে খাঁ খাঁ করছে রাস্তাঘাট।

করোনা আতঙ্কের মধ্যেই রোববার চীন থেকে দুটি বিমানে করে নিজেদের নাগরিকদের ফিরিয়ে নেয় ব্রাজিল। তবে হুবেই প্রদেশের ইচাং শহরে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কোনো উদ্যোগ না নেয়ায় হতাশা ব্যক্ত করেছেন সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

বিশ্বের করোনা ঝুঁকিপূর্ণ ২০টি দেশের তালিকায় ১৭ নম্বরে অবস্থান করছে ভারত। তবে নেই বাংলাদেশের নাম। জার্মানির হামবোল্ট বিশ্ববিদ্যালয় ও রবার্ট কচ ইনস্টিটিউটের বিজ্ঞানীদের এ সমীক্ষার সংক্রমণ সূচকে সবার ওপরে রয়েছে থাইল্যান্ড।

মন্তব্যসমূহ