জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

তুরস্কে ভূমিকম্পে নিহত ৮




তুরস্কের পূর্বাংশে ইরানের সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলে হওয়া ভূমিকম্পে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন আহত হয়েছেন। গতকাল রোববার এ ভূমিকম্প হয়। 

তুরস্কের বার্তা সংস্থা আনাদলু এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়, ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইরানের উত্তর-পশ্চিমাংশে। তবে তুরস্কের ভ্যান প্রদেশে ভূমিকম্পটি শক্তিশালী আঘাত হানে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলেইমান সোলে এক সংবাদ বিবৃতিতে জানান, এই ভূমিকম্পে কয়েকটি ভবন ধসে পড়েছে এবং ভবনের বাসিন্দার ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছে। তাদের উদ্ধারে কাজ করছে সেনা সদস্যরা।

উল্লেখ্য, তুরস্কে এই বছরের শুরুতে হওয়া আরেকটি ভূমিকম্পে ৪১ জন নিহত হয়। এ ছাড়া আহত হয়েছিল প্রায় ১ হাজার ৬০০ জন।

মন্তব্যসমূহ