জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ফের উত্তপ্ত কাশ্মীর; রাতভর সংঘর্ষ, নিহত ২



জম্মু-কাশ্মীরের অনন্তনাগে ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আবারও উত্তপ্ত হয়ে পড়ছে কাশ্মীর পরিস্থিতি।

এ ঘটনায় নিহত ব্যক্তিরা জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে দাবি করছে ভারতের প্রশাসন।

ভারতীয় প্রশাসন সূত্র বলছে, শুক্রবার রাতে ওই এনকাউন্টার হয়েছে। ওই সংঘর্ষে নিরাপত্তাবাহিনীর কেউ হতাহত হননি।

প্রশাসনের দাবি, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের বিজবেহারা এলাকার সংগামে কয়েকজন সন্ত্রাসবাদীর আত্মগোপন করে থাকার খবর গোপন সূত্রে পায় নিরাপত্তাবাহিনী। চারদিক ঘিরে ফেলে তাদেরকে আত্মসমর্পণ করতে বলা হয়।

সন্ত্রাসবাদীরা গুলি চালালে পাল্টা গুলি চালায় নিরাপত্তাবাহিনীর সদস্যরাও। বাহিনীর গুলিতে দুই সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, মৃত দুই সন্ত্রাসবাদী লস্কর-ই-তৈয়বার সদস্য। তাদের কাছ থেকে একটি একে-৪৭ সহ আরও একটি পিস্তল ও বেশ কিছুটা কার্তুজ পাওয়া গেছে। আরও কেউ লুকিয়ে আছে কিনা, তা জানতে এলাকাজুড়ে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। 

মন্তব্যসমূহ