তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

লক্ষ্মীপুরে মাইক্রো-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪








লক্ষ্মীপুরে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও দুইজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত ৭টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বটতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক কারও নাম-পরিচয় জানা যায়নি।

চন্দ্রগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন জানান, মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন যাত্রী গুরুতর আহত হন। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নেয়ার পথে ৩ জন মারা যান। হাসপাতালে নিলে আরও একজন মারা যান। দুর্ঘটনায় আরও দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.খলিলুর রহমান সাংবাদিকদের জানান, সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। দুইজনকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

মন্তব্যসমূহ