তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭৭৬

 



দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৭৬ জন। আক্রান্তদের মধ্যে ৯৯ জনের দেহে সক্রিয় হাম শনাক্ত হয়েছে এবং ৬৭৭ জনের শরীরে হামের বিভিন্ন উপসর্গ দেখা গেছে।


আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিন ও প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।


এ পর্যন্ত মোট মৃত্যু ও সংক্রমণের পরিসংখ্যান

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮৬৭ জনের। এর মধ্যে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ৯৮ জন এবং বাকি ৭৬৯ জন মারা গেছেন হামের প্রাথমিক উপসর্গ নিয়ে।


মোট আক্রান্ত: ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৫২,৩৭২ জন হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছেন।


শনাক্ত ও উপসর্গ: মোট আক্রান্তদের মধ্যে ১৭,০৪০ জনের দেহে ল্যাবরেটরিতে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া ১ লাখ ৩৫,৩৩২ জনের শরীরে হামের স্পষ্ট উপসর্গ দেখা দিয়েছিল।


হাসপাতাল ও চিকিৎসাসেবার পরিস্থিতি

প্রতিবেদনে আরও জানা যায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের তীব্র উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৭,৪৪৪ জন রোগী। এর মধ্যে উন্নত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১৩,২০০ জন।


স্বাস্থ্যবিদরা হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে দ্রুত টিকা নিশ্চিত করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দিয়েছেন।

মন্তব্যসমূহ