জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

‘বাহুবলী’ রূপে ট্রাম্প (ভিডিও)



ভারতের উদ্দেশে রওনা দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে টুইটারের একটি এডিটেড ভিডিও আপলোড করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  ‘বাহুবলী-২’ সিনেমার ‘জিও রে বাহুবলী’ গানের  এডিটেড এই ভিডিওটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

টুইটারের প্রকাশিত ওই ভিডিওতে প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাংকা ট্রাম্প এবং জামাতা জেরিড কুশনারকে দেখা গেছে।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখও কয়েক সেকেন্ডের জন্য দেখা গেছে।

টুইটারে প্রকাশিত ওই ভিডিওয়ের ক্যাপশনে ট্রাম্প লিখেছেন, ‘ভারতীয় বন্ধুদের সঙ্গে তিনি দেখা করার জন্য মুখিয়ে আছেন।’

ভিডিওটি প্রকাশের দুই ঘণ্টার ব্যবধানে ১৭ হাজারেরও বেশি শেয়ার হয়েছে।  সমালোচকরা বলছেন, ভারতীয় শিল্প-সংস্কৃতির সঙ্গে নিজের পরিচিতির বিষয়টি বুঝাতেই এডিট করা ভিডিওতে ‘বাহুবলী’ রূপে আবির্ভূত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

মন্তব্যসমূহ