জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

বিয়ের জন্য নামাজি, সংসারী এবং স্বামীভক্ত মেয়ে খুঁজছেন শাকিব খান




বিয়ে করার জন্য মেয়ে খুঁজছেন নায়ক শাকিব খান। তবে, মেয়েকে অবশ্যই হতে হবে নামাজি, সংসারী এবং স্বামীভক্ত। পছন্দ মতো মেয়ে পেলে তিনি এ বছরই বিয়ে করবেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

এদিকে, নায়িকা বুবলিকে জড়িয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তা উড়িয়ে দিয়েছেন শাকিব খান।

কেমন মেয়ে বিয়ে করতে চান? জানতে চাইলে তিনি জানান, এমন মেয়েকে বিয়ে করতে চাই যে পরহেজগার, সংসারী এবং স্বামীভক্ত। সারাদিন কাজ শেষ করে বাসায় ফেরার পর স্ত্রী আমার সব রকমের খেয়াল রাখবে এমন মেয়েকে বিয়ে করতে চাই।

বিয়ে কবে করবেন, প্রশ্নের উত্তরে শাকিব বলেন, ‘আর দেরি করব না, তাড়াতাড়িই শুভ কাজটা সেরে ফেলতে চাই, সম্ভব হলে এ বছরই বিয়েটা করে ফেলব, না হলে দুষ্টু মানুষের যন্ত্রণায় দেখা যাবে বিয়েটাও আর করা হবে না। পারিবারিকভাবে আমি আমার বিয়েটা করতে চাই।

বুবলি প্রসঙ্গে শাকিব খান সংবাদমাধ্যমকে বলেন, ‘বুবলি শিক্ষিত মেয়ে তার পরিবারও শিক্ষিত এবং সম্ভ্রান্ত। তাকে নিয়ে যেসব ঘটনার জন্ম হচ্ছে সেটি সত্য না। মূলত আমার স্টারডাম নষ্ট করার জন্য এমন খবর প্রকাশ হচ্ছে। বিয়ে বা সন্তান হওয়ার যে খবর বাতাস ভারী করছে তা অমূলক ও ভিত্তিহীন। বুবলি আমার ভালো বন্ধু এবং কো-আর্টিস্ট ছাড়া আর কিছুই নয়। আমরা একসাথে জুটি বেঁধে অভিনয় করে একের পর সুপারহিট সিনেমা উপহার দেওয়ার কারণে হয়তো এই অপপ্রচার চালনা হচ্ছে। আমাদের জুটিটি নষ্ট করার জন্যও হতে পারে!

শাকিব খান আরও বলেন, আসলে আমার স্টারডাম যখনই শুরু হয়েছে তখন থেকে কিছু ঈর্ষাপরায়ণ মানুষ আমার ক্যারিয়ার ধ্বংস করার জন্য লেগেছে। তারা আমাকে ঘিরে নানা ইস্যু তৈরি করে আমার ক্যারিয়ার ধ্বংস করতে চায়। এছাড়া আর কিছু নয়।


উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হয়। ২০১৭ সালের ১০ এপ্রিল বিকেলে একটি টেলিভিশন চ্যানেলে ছয় মাস বয়সের ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে বিয়ে ও সন্তানের ব্যাপারে প্রথম মুখ খোলেন অপু। এরপর শাকিব খান ও অপু বিশ্বাসের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। ২২ নভেম্বর ২০১৭ তারিখে শাকিব খান তালাকের জন্য আবেদন করেন। ২২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে এই দম্পতির তালাক হয়ে যায়। এরপরই বুবলিকে ঘিরে শাকিব খানকে নিয়ে গুঞ্জন আরও চাউর হয়। 

মন্তব্যসমূহ