নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

এবার মারাত্মক বার্ড ফ্লুর কবলে সৌদি



সৌদি আরবে মারাত্মক সংক্রামক বার্ড ফ্লু দেখা দিয়েছে। বিশ্ব পশুস্বাস্থ্য সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা দ্যা ওয়ার্ল্ড অরগাইজেশন ফর অ্যানিমেল হেলথ (ওআইই) এ কথা জানিয়েছে।

বিশ্ব যখন চীনের উহান প্রদেশ থেকে সৃষ্ট করোনাভাইরাস ২০১৯-এনসিওভি'র সংক্রমণ ঠেকাতে ব্যস্ত তখন এ হুঁশিয়ারি দেয়া হলো।

ওআইই জানায়, রাজধানী রিয়াদ থেকে দেড়শ' কিলোমিটার উত্তরের সুদাইর অঞ্চলে বার্ড ফ্লু’র প্রকোপ দেখা দিয়েছে।  এ কারণে ২২ হাজারের বেশি প্রাণী এ রোগে মারা গেছে। অন্যদিকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তিন লাখ ৮৫ হাজার পাখি মেরে ফেলা হয়েছে।

সৌদি কৃষি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য  দেয়া হয়েছে । ২০১৮ সালের জুলাইয়ের পর এই প্রথম সৌদিতে দেখা দিল বার্ড ফ্লুর প্রকোপ।

এর আগে বার্ড ফ্ল’র এইচ৫এন৪’র যে প্রজাতি সৌদি আরবে শনাক্ত করা হয়েছে তা মানুষের শরীরে সংক্রমণ ঘটায় না বলে মনে করা হয়েছে। কিন্তু এ ভাইরাস আরও শক্তিশালী এবং রোগ বিস্তারে সক্ষমতা অর্জন করছে বলে ঘোষণা করা হয়েছে।

 ভিয়েতনামেও একই ধরণের বার্ড ফ্লুর প্রকোপ দেখা দেয়ার খবর পাওয়া গেছে। দেশটিতে রোগ বিস্তারে সক্ষম মারাত্মক ভাইরাস এইচ৫এন৬’এর প্রজাতি পাওয়া গেছে। আর এতে ২২০০ পাখি মারা গেছে।

চীনের হুনান প্রদেশে এইচ৫এন১ বার্ড ফ্লু’র প্রকোপ দেখা দিয়েছে বলে চলতি মাসের ১ তারিখে খবর দেয়া হয়। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তদের ৬০ শতাংশই প্রাণ হারায়। অন্যদিকে ২০১৯এনসিওভিতে আক্রান্তদের মাত্র দুই শতাংশ মারা যায়।

মন্তব্যসমূহ