জ্বালানি সেক্টরকে অস্থিতিশীল করতে একটি চক্র সুকৌশলে সক্রিয়: প্রধানমন্ত্রী

একটি নির্দিষ্ট চক্র বেশ সুকৌশলে দেশের জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় রয়েছে এবং তারা নানাভাবে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর জ্বালানি খাত’ অনুষ্ঠানে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয়ে বেশ কষ্ট ভোগ করছেন এবং সরকার সে বাস্তবতাকে একবারের জন্যও অস্বীকার করেনি। মূলত বিগত সরকারের কাছ থেকে একটি সামগ্রিক ভঙ্গুর ব্যবস্থা উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে।" তিনি আরও স্পষ্ট করে বলেন, "অতীত সরকারের সময়ে গ্যাস, জ্বালানি বা পেট্রোলিয়াম খাতে অত্যন্ত অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল। নির্দিষ্ট কিছু সুবিধাভোগী মহলকে বাড়তি সুবিধা দিতেই নেওয়া হয়েছিল এসব ক্ষতিকর নীতি। যার চূড়ান্ত খেসারত এখন দেশের সাধারণ মানুষ ও বর্তমা...

ভদ্রতা শিখেননি ট্রাম্প! করলেন না করমর্দন


যুক্তরাষ্ট্রের স্টেট অব ইউনিয়নের ভাষণ দেয়ার মঞ্চে এক ধরনের দ্বন্দ্বে লিপ্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হাউস অব স্পিকার ন্যান্সি পেলোসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়ার আগে ট্রাম্প তার ভাষণের এক কপি ন্যান্সি পেলোসিকে দেন।

সেসময় পেলোসি করমর্দনের জন্য হাত বারিয়ে দিলে তার আগেই উল্টো দিকে ঘুরে যান ট্রাম্প।

পরবর্তীতে পেলোসি ট্রাম্পের দেয়া ভাষণের কপি ছিঁড়ে ফেলেন।

ট্রাম্প ভাষণে বলেন, আমেরিকানরা আবারও স্বপ্ন দেখতে শুরু করেছেন। তাদের স্বপ্ন অতীতের তুলনায় আরও বড়, আরও ভালো এবং শক্তিশালী হয়েছে।

এদিকে পেলোসি ট্রাম্পের দেয়া ভাষণকে 'বাজে ভাষণ' বলে উল্লেখ করেছেন।

মন্তব্যসমূহ