তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

পাকিস্তানে ভয়াবহ তুষারপাত: মৃতের সংখ্যা বেড়ে ১০৪



পাকিস্তানে প্রচণ্ড তুষারপাতে গত কয়েকদিনে মৃতের সংখ্যা বেড়ে ১০৪-এ দাঁড়িয়েছে। ভয়াবহ তুষারপাতে আহত হয়েছে অন্তত ৯৬ জন।

পাকিস্তান জুড়েই এমন তুষারপাত চলছে তবে জম্মু-কাশ্মীর এবং বেলুচিস্তান সবচেয়ে বেশি দুর্যোগ কবলিত হয়েছে বলে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। সংস্থাটি জানায়, আজাদ জম্মু-কাশ্মীরে হিমবাহ ধসে ৭৭ জন নিহত এবং ৫৬ জন আহত হয়েছে। অন্যদিকে, বেলুচিস্তানে আহত হয়েছে ২৩ জন। এছাড়া, খাইবার-পাখতুনখোয়া এবং গিলগিট-বালতিস্তানে মারা গেছে পাঁচজন।

ভয়াবহ তুষারপাতের কারণে সারাদেশে অন্তত ২৩৬টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। এরমধ্যে আজাদ জম্মু-কাশ্মীরে ধ্বংস হয়েছে অন্তত ২০০ বাড়ি। খাইবার পাখতুনখোয়া এবং গিলগিট-বালতিস্তানে বিধ্বস্ত হয়েছে ৩১টি ঘরবাড়ি।

তুষার কবলিত অসহায় মানুষদের মাঝে কম্বল, তাবু, রেশন, প্লাস্টিকের পাটি, সোলার লাইট, রান্নার সামগ্রী, স্লিপিং ব্যাগ, জুতা, কাপড়-চোপড়, শিশুদের চিকিৎসার জন্য প্রাথমিক বক্স এবং পানির বোতল বিতরণ করা হয়েছে।

এছাড়া, দুর্যোগ কবলিত লোকজনের ভেতরে বিভিন্ন রকমের খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়। পাশাপাশি দুর্যোগে আটকে পড়া লোকজনকে উদ্ধারের জন্য পাক সরকারের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে। এর একদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ত্রাণ বিতরণ কাজ পর্যবেক্ষণের জন্য আজাদ জম্মু-কাশ্মীর সফর করেন।

পার্সটুডে

মন্তব্যসমূহ