নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

‘লোকটা সিরিয়াস নয়, আমি তার ওপর ভরসা করতে পারি না’



মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কাণ্ডজ্ঞানের কারণে বরাবরই হাসির পাত্র হয়েছেন। বিভিন্ন বিষয়ে যা-তা বলে পরিচয় দিয়েছেন জ্ঞানশূন্যতার। একবার নেপাল ও ভুটানকে ভারতের অংশ বলে সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার পড়েছেন নতুন বিতর্কে। ভারতের সঙ্গে চীনের সীমান্ত নেই বলে নিজের  ‘জ্ঞান’ জানিয়ে এ বিতর্কে পড়েছেন ট্রাম্প। এমনকি ট্রাম্প নাকি তার এই ‘জ্ঞান’ প্রকাশ করেছেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরই কাছে।

মার্কিন প্রেসিডেন্টের ভৌগোলিক ‘জ্ঞানের’ এ বিষয়টি প্রকাশ পেয়েছে পুলিৎজার পুরস্কারজয়ী দুই সাংবাদিক ফিলিপ রাকার ও ক্যারোল ডি লিওনিংয়ের লেখা ‘এ ভেরি স্ট্যাবল জিনিয়াস’ বইয়ে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম তিন বছরে ডোনাল্ড ট্রাম্পের যেসব ঘটনা আলোড়ন তুলেছে, সেসব নিয়ে লেখা হয়েছে বইটি।

দুই সাংবাদিকের লেখা ওই বইয়ে উল্লিখিত ঘটনার বরাত দিয়ে বুধবার (১৫ জানুয়ারি) ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে এক বৈঠকে ট্রাম্প নাকি আলোচনার এক পর্যায়ে বলে ওঠেন, ‘এমনতো নয় যে, তোমাদের সীমান্তে চীন আছে…।’

বিশ্বের শীর্ষ দুই জনগোষ্ঠীর দেশ যথাক্রমে চীন ও ভারতের সীমানা ৩ হাজার ৪৮৮ কিলোমিটার। অরুণাচল-লাদাখসহ অনেক বিবাদমান অঞ্চলঘেঁষা এই সীমান্তকে বলা হয় ‘লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল’ (এলএসি)। এই সীমান্তে গত ক’বছরেও উত্তেজনায় জড়িয়েছে ভারত ও চীন। এমনকি ডোকলাম মালভূমি ঘিরে দু’পক্ষ সীমান্তে ব্যাপক সৈন্য-সামন্তও জড়ো করে বলে এক ধরনের যুদ্ধাবস্থা বিরাজ করছিল।

বিশ্ব সংবাদমাধ্যমে এই সীমান্ত প্রায়ই শিরোনাম হলেও ডোনাল্ড ট্রাম্পের ওই বাক্য যেন বাকরুদ্ধ করে দেয় মোদিকে। বিস্ময়ে যেন তার চোখ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়। তবে স্তম্ভিত মোদি খানিকবাদেই স্বাভাবিক হয়ে ওঠেন।

ওই বইয়ে ট্রাম্পের একজন উপদেষ্টার বরাত দিয়ে বলা হয়, ‘মোদি যখন সে বৈঠক ছেড়ে যাচ্ছিলেন, তিনি বোধ হয় বলছিলেন যে- এই লোকটা সিরিয়াস নয়। আমি অংশীদার হিসেবে তার ওপর ভরসা করতে পারি না।’

কেবল ভারত-চীন সীমান্ত নিয়ে নয়, এর আগে নেপাল ও ভুটানকে ভারতের অংশ বলেও বিতর্কে পড়েন ট্রাম্প। তার সেই কাণ্ডজ্ঞান যে বৈঠকে ফাঁস হয়, সেই বৈঠক সূত্রের বরাত দিয়ে খবরটি প্রকাশ করে টাইম ম্যাগাজিন।

মন্তব্যসমূহ