নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

ইরানের ৫২ স্থানকে টার্গেট ও ৫২ যুদ্ধ বিমান ওড়ানোর নেপথ্যে



গত শুক্রবার ইরানের জেনারেল সোলাইমানিকে হত্যার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে, ইরান যদি এই হত্যার বদলা নিতে যুক্তরাষ্ট্রের কোনো সম্পদের ওপর হামলা চালায় তবে ইরানের গুরুত্বপূর্ণ ৫২টি স্থান এবং স্থাপনায় হামলা চালানো হবে।

এক টুইট বার্তায় ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের ৫২ স্থানকে টার্গেট করেছে। এর মধ্যে কিছু ইরানের প্রথম সারির এবং খুবই গুরুত্বপূর্ণ স্থান। এগুলো ইরানের সংস্কৃতি এবং ইরানিদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এসব স্থানে খুব দ্রুত ভয়াবহ হামলা চালানো হবে।

এরপর সোমবার ৫২টি এফ-৩৫এ যুদ্ধবিমানের মহড়া শুরু করে যুক্তরাষ্ট্র। দেশটির পশ্চিমাঞ্চলীয় উতাহ অঙ্গরাজ্যের একটি ঘাঁটি থেকে ৫২টি সামরিক অস্ত্রে সজ্জিত যুদ্ধবিমানের বিশাল মহড়া চালানো হয়।

এফ-৩৫ মডেলের এই যুদ্ধবিমান অত্যন্ত দক্ষ ও শক্তিশালী। ‘যুদ্ধের মুখোমুখি হতে হবে’-শক্র বিমান এ বিষয়টি বোঝার আগেই সেটিকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রয়েছে এই বিমানের।

এই বিমানের গতি শব্দের গতির চেয়ে বেশি এবং এগুলো রাডারকে ফাঁকি দিতে সক্ষম। উচ্চ প্রযুক্তির ক্যামেরার মাধ্যমে পাইলট ককপিটে থেকে বিমানের নিচে ভূমি পর্যন্ত সবকিছুর ছবি ৩৬০ ডিগ্রি কোণে দেখতে পারেন।

এফ-৩৫এ যুদ্ধবিমানের পেছনে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় চার দশমিক দুই বিলিয়ন ডলার। স্থানীয় সময় সোমবার উতাহ অঙ্গরাজ্যের হিল এয়ার ফোর্স বেস থেকে যুদ্ধবিমানগুলো মহড়ার প্রস্তুতি নেয়।

কয়েক মাস ধরেই এই মহড়ার পরিকল্পনা করা হচ্ছিল। এফ-৩৫ এ বিমানগুলো পুরোপুরি যুদ্ধে অংশ নিতে প্রস্তুত বলে জানানো হয়েছে। ৪১৯তম ফাইটার উইংস এক টুইট বার্তায় বলেছে, আমরা ওড়ার জন্য, যুদ্ধ করতে এবং জয়ী হতে প্রস্তুত রয়েছি।

যুক্তরাষ্ট্র ইরানের যে ৫২ স্থানকে টার্গেট করেছে সেখানে হামলার জন্যই এই ৫২টি যুদ্ধবিমানের মহড়া শুরু হয়েছে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

এখন প্রশ্ন হলো ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র কেন এই ‘৫২’ সংখ্যাটিই বেছে নিলো?

এর ইতিহাস অনেকে পুরোনো। ইরানের ইসলামি বিপ্লবের সময় ১৯৭৯ সালের নভেম্বরে তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে ৫২ জন আমেরিকানকে জিম্মি করা হয়েছিলো। সেই প্রসঙ্গটিই টেনে আনেন প্রেসিডেন্ট ট্রাম্প। জিম্মি হওয়া ওই লোকজন ৪৪৪ দিন বন্দি ছিলেন ইরানের বিপ্লবীদের হাতে। ওই ৫২ জনের কথা স্মরণ করেই ইরানের ৫২ স্থানকে টার্গেট করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মন্তব্যসমূহ