জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

তিন দিনের মধ্যে কুয়েত থেকে সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র



কুয়েত থেকে তিন দিনের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটি আরিফজান ক্যাম্প’র মার্কিন অধিনায়ক এই সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন কুয়েতের প্রতিরক্ষামন্ত্রীকে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই কুয়েত থেকে মার্কিন সেনা প্রত্যাহারের এই সিদ্ধান্ত এলো।

সেনা প্রত্যাহারের বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছে কুয়েত বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী। আজ বুধবার মন্ত্রীর বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সি (কেইউএনএ)।

প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মানসুর আল-আহমেদ আস-সাবাহ বলেন, সেনা প্রত্যাহারের চিঠি পাওয়া অপ্রত্যাশিত ছিল। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য আমরা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।

সূত্র: রয়টার্স।

মন্তব্যসমূহ