হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

অস্ট্রেলিয়ায় আরো ভয়াবহ রূপ নিয়েছে দাবানল, সতর্কতা জারি



অস্ট্রেলিয়ায় তীব্র থেকে তীব্রতর হচ্ছে দাবানল। বাতাসের গতি অনেক বেশি থাকায় পূর্ব উপকূলীয় রাজ্যগুলোয় জারি রয়েছে সতর্কতা।
নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ায় নতুন করে আগুন ছড়িয়েছে কয়েকটি এলাকায়। কেবল নিউ সাউথ ওয়েলসেই শতাধিক স্থানে জ্বলছে আগুন। স্থানীয়দের দ্রুত সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে প্রশাসন। উদ্ধারে কাজ করছে নিরাপত্তা বাহিনী।
প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, নিউ সাউথ ওয়েলস উপকূলে প্রস্তুত আছে দু’টি উদ্ধারকারী জাহাজ। বেশিরভাগ শহরেই তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রীর ওপরে। দাবানল নিয়ন্ত্রণে সহায়তায় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে ফায়ার সার্ভিসের বিশেষ দল পৌঁছেছে অস্ট্রেলিয়ায়।

মন্তব্যসমূহ