জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

উহানের রাস্তায় পড়ে আছে লাশ, ধরছে না কেউ!



সারাবিশ্বে আতঙ্ক ছড়ানো করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানের পরিস্থিতি নির্মম হয়ে উঠছে দিনদিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে ফুটে উঠেছে শহরটিতে বিভীষিকার চিত্র।

ছবিগুলোতে দেখা যায়, মুখে মাস্ক পরিহিত এক ব্যক্তির লাশ রাস্তায় পড়ে আছে। বয়স আনুমানিক ৬০। তার এক হাতে রয়েছে বাজারের ব্যাগ। পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা তাকে তুলে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে তার মৃত্যু করোনা ভাইরাস থেকেই হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ছবিগুলোয় আরো দেখা যায় যে, দূর দিয়ে দুই-একজন মানুষ হেঁটে গেলেও কেউ লাশের কাছে যাওয়ার সাহস করছেন না।


বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদক বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জানান, লাশটি বেশিক্ষণ পড়ে থাকেনি। জরুরি সেবাকর্মীরা মৃতদেহটি তুলে নিয়ে গেছেন। ঠিক কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে জানতে পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করেও কোনো স্পষ্ট উত্তর পায়নি এএফপি।

ধারণা করা হচ্ছে, উহানের এক বাজার থেকেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। শহরটিতেই আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। ১ কোটি ১০ লাখ মানুষের এই শহরের চেহারা বদলে গেছে মাত্র একমাসে। সাধারণত লোকে লোকারণ্য হয়ে থাকা রাস্তাগুলো এখন ফাঁকা, জনমানবশূন্য।

মন্তব্যসমূহ