জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

এবার নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রাজস্থানের পার্লামেন্টে বিল পাস



কেরালা, পাঞ্জাবের পর এবার তৃতীয় রাজ্য হিসেবে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব পাস করেছে রাজস্থান।

বিলটি পাস হওয়ার পর শনিবার উত্তরাঞ্চলীয় রাজ্যটির বিধানসভায় কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্যরা বিক্ষোভ দেখায়। এসময় বিজেপি বিধায়করা সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) পক্ষে স্লোগানও দেন বলে এনডিটিভি জানিয়েছে।

হিন্দুত্ববাদী মোদি সরকারের বিতর্কিত আইনটির প্রতিবাদে ভারতজুড়ে প্রতিবাদ ও আন্দোলন চলছে শুরু থেকেই। এই আইন বাতিলের দাবিতে হাজার হাজার মানুষ পথে নেমেছেন।

আইনটিকে বৈষম্যমূলক অ্যাখ্যা দিয়ে গত কয়েক মাস ধরেই ভারতজুড়ে তুমুল বিক্ষোভ চলছে। কংগ্রেসসহ বেশিরভাগ বিরোধীদলই আইনটির বিপক্ষে অবস্থান নিয়েছে।

গত সপ্তাহে সুপ্রিম কোর্ট সংশোধিত নাগরিকত্ব আইনের উপর স্থগিতাদেশ দেয়ার আবেদন খারিজ করে দেয়। আদালত বলেছে যে তারা সরকার পক্ষের জবাব না শুনে সিএএ নিয়ে কোনও স্থগিতাদেশ দেবে না। আগামী ৪ সপ্তাহের মধ্যে কেন্দ্রের জবাব তলব করেছে দেশের শীর্ষ আদালত।

এর আগে কেরালা সরকার দেশের প্রথম রাজ্য সরকার হিসেবে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় প্রস্তাব পাস করে, পরে ওই আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয় তারা।

কেরালার পর দ্বিতীয় রাজ্য হিসেবে এই আইন তাদের রাজ্যে কার্যকর না করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাবও। এবার সেই তালিকায় যুক্ত হল রাজস্থান।


মন্তব্যসমূহ