জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

‘তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে ইউরোপীয় ইউনিয়ন’



পূর্ব ভূমধ্যসাগরের সাইপ্রাস উপকূলের কাছে ‘অবৈধভাবে’ তেল-গ্যাস অনুসন্ধানের জন্য কূপ খননের অভিযোগে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বোরেল গতকাল (সোমবার) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক পরিষদের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ পর্যায়ের এ কূটনীতিক বলেন, তুরস্কের কোনো কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে তা ঠিক করার দায়িত্ব দেয়া হয়েছে ইউরোপীয় পরিষদের ওয়ার্কিং পার্টিকে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা এই দায়িত্ব দিয়েছেন।

রোববার সাইপ্রাস সরকার তুরস্ককে একটি দস্যু দেশ বলে আখ্যা দিয়েছিল। সাইপ্রাসের উপকূলের কাছাকাছি তুরস্ক তেল-গ্যাস অনুসন্ধানের কাজ শুরুর পর সাইপ্রাস সরকার ওই মন্তব্য করে। সাইপ্রাস দাবি করে আসছে- তুরস্ক যে এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান চালাচ্ছে সেটি সাইপ্রাসের ‘এক্সক্লুসিভ ইকোনমিক জোন’।

পার্সটুডে

মন্তব্যসমূহ