জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ফিলিস্তিনে ইসরায়েলের বিমান হামলা



ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এ হামলা চালানো হয়।

 মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডেল ইস্ট মনিটর জানায়, বুধবার গাজা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালায় হামাস। এর জবাবে ওই দিন সন্ধ্যায়ই অঞ্চলটিতে বিমান হামলা চালায় ইসরায়েল।

হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকি ওই হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই ধারণা করা হচ্ছে।

 বিমান হামলা সম্পর্কে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩ জানায়, গাজা থেকে রকেট হামলার জবাবে বুধবার সন্ধ্যায়ই গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বিমান হামলা চালানো হয়েছে।

 হামাসের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এর আগে গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে চারটি রকেট হামলা চালায় হামাস। এর মধ্যে দুটি রকেট ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে। বাকি দুটি আইরন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানে।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট দাবি করে, ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানা দুটি রকেট ফাঁকা জায়গায় পড়েছে। এ কারণে কেউ হতাহত হয়নি। এমনকি কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

মন্তব্যসমূহ