তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানল দেখুন ছবিতে



ভয়ংকর দাবানল ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ায়। প্রায় সপ্তাহখানেক আগে শুরু হওয়া এই দাবানল তীব্র থেকে তীব্রতর হচ্ছে। হাজার হাজার দমকলকর্মী দিনরাত পরিশ্রম করেও কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছে না এই দাবানল। এরইমধ্যে পুড়ে গেছে কয়েক লাখ পশুপাখি এবং হাজার হাজার ঘরবাড়ি।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে দাবানলের কারণে সেখানকার আকাশ পুরো রক্তের মতো লাল আকার ধারণ করেছে।

ভয়াবহ দাবদাহে রাজধানী মেলবোর্ন ও অন্যতম প্রধান শহর সিডনির উপকূলে দাবানলের প্রকোপ থেকে প্রাণে বাঁচতে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ছে হাজারও মানুষ। সেখানকার বেশিরভাগ বাড়িঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ভয়াবহ এই দাবানলে অস্ট্রেলিয়া যে কতোটা হুমকির মুখে পড়েছে তার কিছু চিত্র ফুটে উঠেছে আন্তর্জাতিক গণমাধ্যমেও।

অস্ট্রেলিয়ার প্রভাবশালী গণমাধ্যম এবিসি নিউজে প্রকাশিত সেখানকার দাবানলের কিছু ছবি তুলে ধরা হলো...




















মন্তব্যসমূহ