জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

অষ্টম শ্রেণির ছাত্রকে নিয়ে নিরুদ্দেশ ২৬ বছরের শিক্ষিকা!




ভারতের অষ্টম শ্রেণির ছাত্রকে নিয়ে পালিয়েছেন ২৬ বছরের এক শিক্ষিকা। এ ঘটনায় ওই ছাত্রের বাবা থানায় মামলা করেছেন।

ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের গান্ধীনগরে।

পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যম এই সময় জানিয়েছে, গত এক বছর ধরে ওই ছাত্রের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন অভিযুক্ত শিক্ষিকা। এ কারণে সম্প্রতি স্কুল কর্তৃপক্ষও তাদের ভর্ত্‍‌সনা করে।

গত শুক্রবার বিকাল থেকে খোঁজ মিলছে না কিশোরটির। নিখোঁজ সেই শিক্ষিকাও। অভিযুক্ত শিক্ষিকা কলোল শহরের দরবারি চাওয়ালের বাসিন্দা।

ছেলেটির বাবার অভিযোগ, এই সম্পর্ক যেহেতু মেনে নেয়া হয়নি, তাই তারা বাড়ি ছেড়ে পালিয়েছে।

ছেলেটির বাবা গান্ধীনগর থানায় অভিযোগ দায়ের করে জানিয়েছেন, তার ১৪ বছরের ছেলেকে ফুঁসলিয়ে নিয়ে গিয়েছে তার ক্লাস টিচার।

ঘটনার দিন তিনি বাড়ি ফিরে ছেলেকে দেখতে না পেয়ে পাড়া ও আত্মীয়-স্বজনের কাছে ফোন করে খোঁজ নেন। কোথাও না পেয়ে পুলিশে অভিযোগ জানাই।

ওই শিক্ষিকার বাড়িতেও গিয়েছিলাম। তাকেও সেখানে পাওয়া যায়নি বলে জানান নিখোঁজ ছাত্রের বাবা।

গান্ধীনগর থানার পরিদর্শক কেকে দেশাই জানিয়েছেন, নিখোঁজ দুজনের কেউই মোবাইল ফোন নিয়ে যায়নি। ফলে তাদের খুঁজে বের করতে সময় লাগবে।

মন্তব্যসমূহ