জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

সিরিয়ার কাছে ফিলিস্তিন এখনো প্রধান ইস্যু



সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ বলেছেন, সিরিয়ার কাছে ফিলিস্তিন এখনো প্রধান ইস্যু এবং ভবিষ্যতেও এ নীতি অক্ষুন্ন থাকবে। তিনি আজ রোববার দামেস্কে ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও'র কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন।

আল-মিকদাদ আরও বলেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ষড়যন্ত্র মোকাবিলায় ফিলিস্তিনিদের মধ্যে ঐক্য ও সংহতি জরুরি।

তিনি বলেন, পাশ্চাত্যের ব্যাপক চাপ ও যুদ্ধের পরও সিরিয়া তার আগের নীতিতে অটল রয়েছে এবং ফিলিস্তিন ইস্যুকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। জাওয়াদ জারিফ মসজিদুল আকসার গেইট 'বাব আর রাহমাহ'-তে ইসরাইলি হামলার নিন্দা জানান।

এ সময় পিএলও'র কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিদলের প্রধান আহমাদ আলী ফিলিস্তিনিদের প্রতি সিরিয়ার সরকার ও জনগণের সাহায্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, আমরা চাই সিরিয়া যত দ্রুত সম্ভব সন্ত্রাসীদের কবলমুক্ত হোক। কারণ নিশ্চিতভাবে এর ফলে ফিলিস্তিনিরা লাভবান হবে। পার্সটুডে।

মন্তব্যসমূহ