জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৪০


সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। ইরাক সীমান্ত বরাবর হিজান শহরের কাছে এই হামলায় নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের খবরে এমন তথ্য জানা গেছে। তবে হামলার বিষয়েমার্কিন জোটেরএখনও পর্যন্ত কোনোবক্তব্য পাওয়া যায়নি।

ব্রিটেনভিত্তিক সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদুর রহমান বলেন, শনিবার সকালে এই হামলা হয়েছে। আবু আল-হাসান গ্রামের বাড়িঘরে হামলা করলে এই প্রাণহানি ঘটে।

তিনি বলেন, বিমান হামলায় ৪৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৭টি শিশু ও ১২ নারী রয়েছেন। তবে হামলায় নিহত পুরুষরা জঙ্গি কিনা, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি।

সিরীয় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার খবরে জানা গেছে, আবুল হাসানের কাছে দুর্গম অঞ্চল বুখানে বিমান হামলায় ৪০ জন নিহত হয়েছেন। চিকিৎসা কর্মকর্তাদের বরাত দিয়ে আইএস-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা আমাকও ৪০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

ইউরোপ থেকে দিইর এল-জোহরে যুদ্ধ পর্যবেক্ষণকারী ওমর আবদু লেইলা বিমান হামলার ঘটনা নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, মৃতের সংখ্যা নির্ণয় করা খুবই কঠিন।

গত সেপ্টেম্বরের শুরু থেকে কুর্দিশ নেতৃত্বাধীন সিরীয় ডেমোক্র্যাটিক ফোর্সেস ও মার্কিন জোট ওই অঞ্চলটিতে আইএসের বিরুদ্ধে অভিযান শুরু করে।

গত ১০ সেপ্টেম্বর থেকে হামলায় অন্তত ১৯১ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। যাদের মধ্যে ৬৫টি শিশু ও ৪৫ নারী রয়েছেন।

মন্তব্যসমূহ