জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

সিরিয়ায় বোমা বিস্ফোরণে চার তুর্কি সেনা নিহত



উত্তরপূর্ব সিরিয়ায় একটি গাড়ি বোমা বিস্ফোরণে তুরস্কের চার সেনা নিহত হয়েছে। এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন তথ্য দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। বুধবার সড়কের পাশে নিরাপত্তা তল্লাশির সময় এই বিস্ফেরণ ঘটেছে। এই হামলায় কারা দায়ী কিংবা কীভাবে ঘটেছে; তা জানাতে অস্বীকার করেছে তুরস্কের সেনাবাহিনী।

গত অক্টোবরে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে তুরস্ক। এছাড়া ২০১৬ সালে আইএস ও ২০১৮ সালে ওয়াইপিজির বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে আংকারা।

ওয়াইপিজিকে কুর্দিস্থান ওয়ার্কর্সি পার্টির (পিকেকে) শাখা ও সন্ত্রাসী সংগঠন মনে করে তুরস্ক। যদিও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র মিত্র ছিল তারা।

১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে পিকেকে। তুরস্কের পশ্চিমা মিত্ররাও তাদের কালোতালিকাভুক্ত করেছে।

মন্তব্যসমূহ