কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

 কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে হেলিকপ্টারে চড়ে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (৯ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি তেজগাঁও বিমান বন্দর থেকে মহেশখালীর উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মহেশখালীতে মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রীর কর্মসূচি : সকাল সাড়ে ১০টায় মহেশখালীর মাতাবাড়ির গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন, বেলা সাড়ে ১২টায় মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠানে যোগদান, দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় আল্লাম শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ, সোয়া ৩টায় হাটহাজারীর আল জ...

জার্মান অভিধানে যুক্ত হলো ‘ইনশাআল্লাহ’



‘ইনশাআল্লাহ’ একটি আরবি শব্দ। এর অর্থ ‘আল্লাহ যদি চান’। মুসলমানরা কোনো কাজ ভবিষ্যতে করতে চাইলে এই শব্দ ব্যবহার করে থাকেন। এবার শব্দটি জার্মান ভাষার অভিধানে যুক্ত করা হলো।

জার্মান ভাষার অভিধানটির নাম ‘ডুডেন’। এর ওয়েবসাইটে গিয়ে ইংরেজিতে Inshallah লিখে সার্চ করলে ‘inschallah’ লেখা আসে। যার অর্থে লেখা আছে, ‘wenn Allah will’। এর মানে ‘আল্লাহ যদি চান।’

তবে ডুডেন অভিধানের প্রিন্ট সংস্করণে ‘ইনশাল্লাহ’ শব্দটি ছাপা হবে কিনা তা নিয়ে এখনও কর্তৃপক্ষ কোনো কিছু বলেনি।

জার্মান ভাষার অভিধান ডুডেন ১৮৮০ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে

মন্তব্যসমূহ