পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

সে দিনের লাস্যময়ী বিপাশা, শেয়ার করলেন ইনস্টাগ্রামে



‘রাজ’ সিনেমার সেই হট নায়িকাকে মনে পড়ে? উটিতে হারিয়ে যাওয়া সেই নায়িকাকে কিংবা ‘সব চরিত্র কাল্পনিক’-এর রাধিকাকে, যে স্বামীর প্রেম না পেয়ে কপালকেই তাঁর ভবিতব্য বলে মেনে নিয়েছিল।
নব্বই দশকের ‘বঙ্গ বিউটি’ সেই অভিনেত্রী হলেন বলিউডের বিপাশা বসু। সম্প্রতি ইনস্টাগ্রামে কিছু পুরনো ছবি আপলোড করেছেন তিনি, যা দেখে তাঁর ফ্যান-সহ বলিউডের বহু তারকাই নানা মন্তব্য করেছেন। সমগ্র ইনস্টাগ্রাম জুড়ে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে, সেই দলে রয়েছেন তাঁর প্রাক্তন বয়ফ্রেন্ড, বলিউডের অভিনেতা ডিনো মোরিয়া।
ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘মেজর থ্রোব্যাক! টিনেজ মডেলিং ডেজ।’ এই ছবিটি বেশ পুরনো, তখন নায়িকার বয়স মাত্র উনিশ। একটি পত্রিকার কভারে বিকিনি পরিহিত বিপাশার ছবি ছাপা হয়েছিল। সুইমিং কস্টিউমে লাস্যময়ী দেখাচ্ছিল বিপাশাকে। তিনি জানান, ওই সাময়িকপত্রে এটাই ছিল তাঁর প্রথম সুইমস্যুট ফিচার। তাঁর পেশাদার জীবন শুরু হয় মডেলিংয়ের মধ্য দিয়ে। তার পর ধীরে ধীরে বলিউডে পা রাখেন নায়িকা।

ডিনো মারিয়ার সঙ্গে বিপাশার প্রথম ছবি ‘রাজ’। ২০০২-এ হরর ছবিটি মুক্তি পেলে দর্শকের মনে বেশ সাড়া ফেলেছিল। ১৯৯৬ থেকে ২০০২ পর্যন্ত তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। শুরুটা বন্ধুত্ব, পছন্দ, প্রেম দিয়ে শুরু হলেও পরে ছাড়াছাড়ি। কিন্তু দু’জনের বন্ধুত্বকে নষ্ট করেনি তাঁদের সম্পর্কের তিক্ততা।
সম্প্রতি ইনস্টাগ্রামে বিপাশার যৌবন কালের ছবি দেখে নিজেকে আটকে রাখতে পারলেন না নায়ক। ছবি দেখে কমেন্ট করেছেন, ‘আই রিমেমবার দ্যাট, স্টানিং’।
ডিনো মোরিয়ার জীবনও শুরু হয় মডেলিংয়ের মধ্য দিয়ে। নয়ের দশকে প্রচুর কাজ করেছেন বিপাশার সঙ্গে। বিপাশা বসু সাত পাকে বাঁধা পড়েছেন কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে। ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ কর্ণ, কিন্তু বিপাশার জনপ্রিয়তার ধারেকাছেও নেই তিনি।

মন্তব্যসমূহ