তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

মাদকের গডমাদার লোপেজ!



অভিনেত্রী ও সঙ্গীত তারকা জেনিফার লোপেজকে নিয়ে সব সময় ভক্তদের থাকে ভিন্নরকম উন্মাদনা। তাই প্রতিনিয়ত নানারূপে হাজির হয়ে সবাইকে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন এই তারকা শিল্পী। এবার নতুনরূপে পর্দায় দেখা যাবে তাকে। কলম্বিয়ার কুখ্যাত মাদকসস্রাজ্ঞী গ্লিসেন্ডো ব্ল্যাঙ্কোর জীবনী নিয়ে নির্মিত ছবিতে গডমাদারের ভূমিকায় দেখা যাবে তাকে। ছবির নাম রাখা হয়েছে ‘দ্য গডমাদার’। ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করবেন তিনি। ব্ল্যাঙ্কোকে বলা হতো কোকেনের গডমাদার। দীর্ঘ চার দশকের বেশি সময় তিনি কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রের মায়ামি, নিউইয়র্ক আর ক্যালিফোর্নিয়ার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন।

সত্তর ও আশির দশকে যুক্তরাষ্ট্রে মাদক-বাণিজ্যে বিপ্লব ঘটান তিনি। কারাগারে আটকে রেখেও তার মাদক ব্যবসা বন্ধ করা যায়নি। সেখানেও তিনি নিরাপদে ব্যবসা পরিচালনা করেছেন। ব্ল্যাঙ্কো জানতেন না তার পরিবার কোথায়। সেখান থেকেই ভয়ঙ্কর অপরাধের বীজ বোনা হয়েছে তার শরীরে-মস্তিস্কে। ১২ বছর বয়সেই তিনি অপহরণের সঙ্গে জড়িয়ে পড়েন। তাকে যে ছেলে পছন্দ করত, তাকেই অপহরণ করে অর্থ দাবি করেন ব্ল্যাঙ্কো। এমন চরিত্রে অভিনয় প্রসঙ্গে লোপেজ বলেন, গ্লিসেন্ডো ব্ল্যাঙ্কোর জীবনের গল্প আমাকে অনেক কৌতূহলী করত। এমন রহস্যময়, অন্ধকারাচ্ছন্ন জীবনকে বড়পর্দায় তুলে ধরার জন্য আমি মুখিয়ে আছি। এ ধরনের চরিত্রে অভিনয় করা যে কোনো অভিনয়শিল্পীর জীবনে স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। আশা করছি, দারুণ কিছু হবে। 

মন্তব্যসমূহ