জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী, একজন নিহত


রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ও শিলাবৃষ্টি হয়েছে। আজ রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকায় ঝড় ও বৃষ্টি শুরু হয়। কয়েকটি সড়কে গাছ উপড়ে পড়ে।

রাজধানীর পল্টনের নির্মাণাধীন একটি ভবন থেকে ইট পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নামপরিচয় জানা যায়নি। ঝড় কিছুটা থামলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হালকা বজ্রপাত চলছে।

এ ছাড়া ঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল এক ঘণ্টা বন্ধ থাকে। কুষ্টিয়ার বিভিন্ন উপজেলায় কালবৈশাখী ও শিলাবৃষ্টি হয়েছে।

এর আগে আজ রোববার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, আজ দুপুর ৩টা থেকে পরবর্তী ১২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মানিকগঞ্জ প্রতিনিধি আহমেদ সাব্বির সোহেল জানান, বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে এক ঘণ্টা বন্ধ থাকার পর আবার ফেরি চলাচল শুরু হয়েছে। সন্ধ্যা সা‌ড়ে ৬টার দিকে ঝ‌ড়ো বাতাস কমে গেলে এই নৌপথের সব ফেরি পর্যায়ক্রমে চালু করা হয়। এরপর থেকে উভয়পাড়ের ঘাট এলাকায় আটকে পড়া বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন ফেরিতে পারাপার করা হচ্ছে।

এর আগে বি‌কেল সা‌ড়ে ৫টার দিকে ঝ‌ড়ো বাতা‌সের কারণে এ নৌপথের ফেরি চলাচল বন্ধ করা হলে যাত্রীসহ যানবাহন শ্রমিকরা দুর্ভোগে পড়েন।

তখন বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের ট্রাফিক বিভাগের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম জানান, বি‌কে‌লে ঝড়ো হাওয়ায় পদ্মা-যমুনায় প্রবল ঢেউ আর স্রোতের কারণে লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছিল। লঞ্চগুলো অত্যন্ত ঝুঁকি নিয়ে পারাপার করছিল। সা‌ড়ে ৫টার দিকে প্রবল বাতাসে ঢেউয়ের মাত্রা বেড়ে যায়। এতে নৌদুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, সন্ধ্যা সা‌ড়ে ৬টার দি‌কে ঝ‌ড়ো বাতাস ক‌মে গে‌লে ফেরি চলাচল শুরু হয়।

কুষ্টিয়া থেকে সাবিনা ইয়াসমিন শ্যামলী জানান, বৈশাখ মাস আসতে না আসতেই আজ বিকেল পৌনে ৫টায় জেলায় কালবৈশাখী ও শিলাবৃষ্টি হয়। বিভিন্ন উপজেলার ওপর দিয়ে চলে প্রকৃতির তাণ্ডব। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই ঝড় ও শিলাবৃষ্টির কারণে উঠতি ফসলসহ গাছপালা ও কাঁচাপাকা ঘড়বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এনটিভি

মন্তব্যসমূহ