তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ব্যাঙ্গালুরুতে পার্কিংস্থলে ভয়াবহ আগুনে পুড়লো ৩০০ গাড়ি



ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে ‘এরো ইন্ডিয়া প্রদর্শনীর’ একটি পার্কিংস্থলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩০০ গাড়ি। জ্বলন্ত সিগারেটের টুকরো থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ব্যাঙ্গালুরুর উত্তরাংশের ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির পাশে পার্কিংস্থলে এ অগ্নিকাণ্ড ঘটে। সেময় কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ছিল বিমানঘাঁটির আশপাশের আকাশ।


ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটিতে চলছে পাঁচদিনব্যাপী প্লেন প্রদর্শনীর অনুষ্ঠান। গত বুধবার (২০ ফেব্রুয়ারি) শুরু হওয়া এ প্রদর্শনী সমাপ্ত হবে আগামী রোববার (২৪ ফেব্রুয়ারি)। প্রদর্শনীর জন্য প্রায় ১০০টি এয়ারক্রাফট সেখানে রয়েছে।

অগ্নিকাণ্ডের ব্যাপারে পুলিশের সিনিয়র কর্মকর্তা এম এন রেড্ডি বলেন, শুষ্ক ঘাস এবং প্রচণ্ড বাতাসের কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। সেখানে গাড়িসহ প্রায় কয়েকশ যানবাহন ছিল।

তবে দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটলে কোনো ব্যক্তির ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হযেছে, অগ্নিকাণ্ডস্থল থেকে প্লেন প্রদর্শনীস্থল বেশ দূরেই। এ অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

অগ্নিকাণ্ডের সময় প্লেন প্রদর্শনী সাময়িকভাবে স্থগিত করা হয়। আগুন নিয়ন্ত্রণে আসা পর্যন্ত কোনো প্লেনই আকাশে ওড়েনি।

গত মঙ্গলবারই (১৯ ফেব্রুয়ারি) ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ওপর মহড়া দেওয়ার সময় দেশটির বিমানবাহিনীর ‘সূর্যকিরণ এরোবেটিক গ্রুপে’র দু’টি এয়ারক্রাফট মধ্যাকাশে সংঘর্ষে জড়িয়ে বিধ্বস্ত হয়। এতে এক বৈমানিক প্রাণ হারান।

মন্তব্যসমূহ