পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

অর্জুন-মালাইকার বিয়ে শিগগিরই


বলিউডে অর্জুন কাপুর-মালাইকা আরোরার প্রেম-বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। অবশেষে জানা গেল, তাদের বিয়ের খবর। শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এ জুটি। এ বছরের মার্চ কিংবা এপ্রিলের শুরুতে বিয়ে করছেন আরবাজ খানের সাবেক স্ত্রী। এমন তথ্যই জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ইতিমধ্যেই পরিবারের সঙ্গে বিয়ের দিনক্ষণ নিয়ে আলোচনা সেরে ফেলেছেন 'ছায়া ছায়া' খ্যাত এই আইটেম গার্ল। জানা গেছে, মালাইকার আত্মীয় স্বজন ছাড়াও ঘনিষ্ট বন্ধুবান্ধবারও যথাসময়ে হাজির হন; এজন্য আগেভাগেই তাদের বিয়ের দিনক্ষণ জানিয়েছেন তিনি।

বিয়েতে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠদের নিয়েই অর্জুন কাপুরের সঙ্গে চুপিসারে মালাইকা বিয়েটো সেরে নেবেন বলে বলিপাড়ায় এমন খবর ছড়াচ্ছে। তবে তাদের বিয়ে নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেন নি তারা।
বর্তমানে 'পানিপথ'-এর শুটিংয়ে ব্যস্ত অর্জুন কাপুর, অন্যদিকে 'ইন্ডিয়ান গট ট্যালেন্ট' নামে একটি রিয়েলিটি শো-এর বিচারকের দায়িত্বে রয়েছেন মালাইকা অরোরা।

নিজেদের সব কাজ মিটিয়েই কি এ বছর দু'জনে বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন? আপাতত  বলিপাড়ার আনাচেকানাচে সেই  প্রশ্নই ঘুরছে।

মন্তব্যসমূহ