জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

বেনাপোলের সীমান্তে ৪ ভারতীয় নাগরিকসহ আটক ৪১

ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আজ মঙ্গলবার সকালে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ৪ ভারতীয় নাগরিক ও ৩ শিশুসহ ৪১ নারী-পুরুষকে আটক করেছে বিজবি।

২১ বিজিবি কমান্ডিং অফিসার ও লেঃ কর্নেল তারিকুল হাকিম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় বেশ কিছু নারী-পরুষ মঙ্গলবার গভীর রাতে ভারত সীমান্ত পার হয়ে বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকায় প্রবেশ করেছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সকালে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে শিশুসহ ৪১ জন নারী পুরুষকে আটক করতে সক্ষম হয়। এদের মধ্যে পুরুষ ১৭ জন, নারী ২১ জন ও শিশু ৩ জন। এদের মধ্যে ৪ জন ভারতীয় নাগরিক রয়েছে।

এরা হলো আশুতা শিকদার, শুয়োনিতা শিকদার, শুনিল মজুমদার, বকুল মজুমদার। এদের সকলের ভারতের দক্ষিণ চব্বিশ পরগোনা ও বর্ধমান জেলার। আটককৃত বাংলাদেশিদের বাড়ি বেনাপোল, নড়াইল, ফরিদপুর, বরিশাল, সাতক্ষীরা ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়। এদের সকলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্যসমূহ