জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

সিরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

সিরিয়ার উপকূলবর্তী শহর লাতাকিয়ায় রাশিয়ান একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ২৬ যাত্রী ও ৬ ক্রু মারা গেছেন বলে বিবিসি জানিয়েছে।

সামরিক কার্গোটি খেমিমিম নামক এলাকায় রাশিয়ান বিমান ঘাঁটিতে অবতরণের সময় বিধ্বস্ত হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিধ্বস্ত হওয়ার তথ্য নিশ্চিত করে জানিয়েছে, তারা ঘটনার কারণ তদন্ত করছেন।

তবে প্রাথমিক পর্যায়ে রাশিয়ান সেনা কর্মকর্তারা যান্ত্রিক ত্রুটিকে দায়ী করেছেন। রানওয়ে থেকে মাত্র আধা কিলোমিটার দূরত্বে বিমানটি বিধ্বস্ত হয়।

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে দুই বছর আগে সিরিয়ায় সামরিক উপস্থিতি শুরু করে রাশিয়া। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বিদ্রোহী গ্রুপগুলোর ওপর নিয়মিত বোমা বর্ষণ করে আসছে রুশ বিমান বাহিনী। জাতিসংঘ বলছে, এসব বোমায় প্রতিনিয়ত অসংখ্য সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন।

মন্তব্যসমূহ