জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

না ফেরার দেশে শ্রীদেবী

বলিউড অভিনেত্রী শ্রীদেবী আর নেই। শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ৫৪ বছর বয়সে তাঁর এই চলে যাওয়ায় শোক নেমে এসেছে বলিউড ও ভক্তদের মধ্যে। দি ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে প্রকাশ, মোহিত মারওয়াহর বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন তিনি। সেখানেই সবাইকে ছেড়ে চলে যান ভারতের প্রখ্যাত এই অভিনেত্রী। মৃত্যুর সময় তাঁর পাশে ছিলেন স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি কাপুর।

শ্রীদেবীর মৃত্যুর খবর নিশ্চিত করে দেবর সঞ্জয় কাপুর বলেন, ‘হ্যাঁ, এটা সত্য যে শ্রীদেবী আর নেই। আমি দুবাই থেকে মাত্র ভারতে ফিরলাম। খবর শুনে আবার দুবাই ফেরত যাচ্ছি। শ্রীদেবীর মৃত্যু ঘটে শনিবার রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে। আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।’

১৯৭৫ সালে ১৩ বছর বয়সে ‘জুলি’ সিনেমার মধ্য দিয়ে ইন্ডাস্ট্রিতে প্রবেশ শ্রীদেবীর। এরপর চাঁদনি, নাগিনা, সাদমা, জানবাজ, কারমা, মিস্টার ইন্ডিয়াসহ অসংখ্য সিনেমায় তিনি অভিনয় করেন। নায়িকা হিসেবে গড়ে তোলেন এক অনন্য কীর্তি। ১৯৮৩ সালে মুক্তি পাওয়া ‘সাদমা’ বলিউডে তাঁকে স্বতন্ত্র স্থান দেয়। সমালোচকদের মতে, শ্রীদেবী অভিনীত  ‘লামহে’ ভারতীয় সিনেমার ১০০ বছরের ইতিহাসে সেরা ১০টি রোমান্টিক ছবির মধ্যে অন্যতম।

শ্রীদেবীর প্রকৃত নাম শ্রী আম্মা ইয়ানগার আয়াপান হলেও চলচ্চিত্র দুনিয়ায় শ্রীদেবী নামেই পরিচিতি পান তিনি। যদিও তাঁর অভিনয় জীবনের শুরুটা হয়েছিল শিশুশিল্পী হিসেবে। তামিল, তেলেগু, মালায়ালাম ছাড়াও বলিউডের বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০১৭ সালে মুক্তি পায় শ্রীদেবী অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘মম’। ২০১৩ সালে পদ্মশ্রী পদকে ভূষিত হন এই অভিনেত্রী।

মন্তব্যসমূহ