জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

অপরাধে জড়ালে ছাড় পাবে না রোহিঙ্গারা : ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ক্যাম্পকেন্দ্রিক কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিয়েছে। এর পরও যেকোনো ধরনের অপরাধে জড়ালে ছাড় পাবে না রোহিঙ্গারা।

 বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের মতলবে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ বক্তব্য দেন।

মায়া বলেন, রোহিঙ্গা সমস্যা অচিরেই কাটিয়ে ওঠা যাবে। এ জন্য সবার সহযোগিতা দরকার।

বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ হাজার পরিবারের জন্য ৩০০ টন ত্রাণসামগ্রী দিয়েছে তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয় সংস্থা টিকা। পরিবারপ্রতি ৩০ কেজি করে ১০ হাজার প্যাকেটের এই ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিকার সমন্বয়কারী আহমেদ রেফিক চিটিংকায়া, উপসমন্বয়কারী শেরিফ উজতুর্ক, আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইফতেখার হোসেন, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী প্রমুখ।


মন্তব্যসমূহ