জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

যশোরে ছাত্রীনিবাসের উঠান থেকে অর্ধশতাধিক বোমা উদ্ধার!!

যশোর শহরের খড়কী এলাকার একটি ছাত্রীনিবাসের উঠান থেকে অর্ধশতাধিক বোমা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে পুলিশ এসব বোমা উদ্ধার করে।

স্থানীয় লোকজন জানায়, প্রতিপক্ষ সন্ত্রাসীদের মোকাবিলা করার জন্য খড়কী শাহ আবদুল করিম রোড বাইলেনের ওই বাড়িতে এগুলো জড়ো করা হচ্ছিল।
বোমাগুলো যে বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেটির মালিক মাহবুবুর রহমান। তিনি জানান, তাঁর বাড়ির নিচতলায় ছাত্রীনিবাস (মেস)। সেখানে অবস্থানরত ছাত্রীরা রাত ৮টার দিকে দেখতে পান যে কয়েকজন যুবক ব্যাগ হাতে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। বিষয়টি ছাত্রীরা তাকে জানালে তিনি তা পুলিশকে জানান। সঙ্গে সঙ্গে পুলিশের সাত-আটটি দল ঘটনাস্থলে আসে। তার আগেই সন্ত্রাসীরা ব্যাগগুলো রেখেই পালিয়ে যায়। রাত সাড়ে ৯টা থেকে অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদারের নেতৃত্বে বিপুল পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। পুলিশ সদস্যরা বোমাগুলো বালতির পানিতে ডুবিয়ে সেগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা করছেন।
অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার বলেন, বোমাগুলো গণনা করে সেগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। বোমার সংখ্যা এখনই বলা যাচ্ছে না। তবে ৫০-৬০টির মতো হবে।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের শাখার গোয়েন্দা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, পাঁচ-ছয়জন সন্ত্রাসী বোমাগুলো জড়ো করেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালিয়ে যায়। কাউকে আটক করা যায়নি।সূত্র: এনটিভি

মন্তব্যসমূহ