জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

তলিয়ে যাচ্ছে বিস্তৃর্ণ গ্রাম (ভিডিও)

যমুনার তীর ঘেঁষা সাঘাটা উপজেলার সানকিভাঙা বাঁধ ভেঙে আশপাশের কয়েকটি গ্রাম তলিয়ে যাচ্ছে। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরেরে পর সাঘাটার উল্লাবাজার থেকে এক কিলোমিটার দক্ষিণে সানকিভাঙা বাঁধের আধা কিলোমিটারে এ ধস দেখা দিয়েছে।
সানকিভাঙা বাঁধের পাশেই থাকে পঞ্চাশোর্ধ মধু (৫০) ও ১৩ পরিবারের অর্ধশত মানুষ। ওই বাঁধ তাদের উদ্ধার করা দরকার। প্রায় ১২ বিঘা জমির আমন ধান নষ্ট হয়ে গেছে।
সানকিভাঙা বাঁধের ভাঙনস্থল থেকে বাংলানিউজের চিফ অব করেসপন্ডেন্টস সেরাজুল ইসলাম সিরাজ, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর আসিফ আজিজ ও জনি সাহাজানালেন, তিন কিলোমিটার এ বাঁধের প্রায় অর্ধকিলোমিটার এলাকা ধসে গেছে। ফলে বাঁধে ভেতরে বসবাসকারী মানুষজন কিছু বুঝে ওঠার আগেই সব তলিয়ে যাচ্ছে। ২০ মিনিট (সাড়ে ৩টা) আগেও যে জমিতে সামান্য পানি দেখা গেছে,এখন সেখানে বুক সমান পানি।


গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, সানকি ভাঙা বাঁধটি মূল বাঁধের বাইরে তিনকিলোমিটার পর্যন্ত রয়েছে। এ বাঁধে ভাঙনের ফলে অল্পকিছু মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তবে বড় ধরনের কোনো ক্ষতি হবে না।  :::::: বাংলানিউজ

মন্তব্যসমূহ