জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

বার্সেলোনায় ভিড়ের ওপর কাভার্ডভ্যান উঠিয়ে হামলা, নিহত ১৩

স্পেনের বার্সেলোনার পর্যটন এলাকার ব্যস্ততম রাস্তায় ভিড়ের মধ্যে কাভার্ডভ্যান চালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায়  ১৩ জন ঘটনাস্থলেই নিহত হয়েছে বলে স্থানীয় প্রতিনিধির বরাতে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট।

বিবিসি জানিয়েছে, হামলার সময় প্ল্যাকা কাতালুনিয়া নামে ওই পর্যটন এলাকায় অনেক মানুষ ছিল। এ কারণে বহু হতাহত হতে পারে বলে পুলিশের সূত্র জানিয়েছে। বার্সেলোনার পুলিশ এই হামলাটিকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে বলেও বিবিসির খবরে জানানো হয়েছে।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে রয়টার্স জানায়, জমায়েতের ওপর ভ্যান উঠিয়ে বেশ কয়েকজনকে আঘাতের পর চালক ও অন্য একজন ব্যক্তি হেঁটে গাড়ি থেকে নেমে একটি রেস্টুরেন্টে গিয়ে ঢোকে। ওই দুই হামলাকারীই সশস্ত্র বলে জানিয়েছে পুলিশ।

এদিকে এক টুইটে বার্সেলোনা পুলিশ হামলাস্থলে মানুষকে না যাওয়ার অনুরোধ জানিয়েছে। এ ছাড়া মেট্রো ও রেলস্টেশন বন্ধেরও ঘোষণা দিয়েছে পুলিশ।

দি ইনডিপেনডেন্টের খবরে জানানো হয়, হামলার পর আতঙ্কিত মানুষ স্থানীয় হোটেল ও ক্যাফেগুলোতে আশ্রয় নিয়েছে। তাঁদের উদ্ধারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্পেনের বার্সেলোনার প্ল্যাকা কাতালুনিয়া এলাকায় এর আগেও বড় ধরনের সন্ত্রাসী হামলা হয়। প্রায় ৩০ বছর আগে ১৯৮৭ সালের ওই গাড়িবোমা হামলায় শহরটিতে ২১ জন নিহত হয়, আহত হয়েছিল অন্তত ৪৫ জন।

মন্তব্যসমূহ