জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

বন্যায় ৩৩ লাখ লোক ক্ষতিগ্রস্ত : ত্রাণ মন্ত্রণালয়

বন্যায় দেশের ৯৬ উপজেলার ৬২৩ ইউনিয়নের সাত লাখ ৫২ হাজার ৩৪৯টি পরিবারের ৩৩ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত এই দুর্যোগে ৩৭ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফা এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।

বন্যায় এত প্রাণহানির বিষয়ে গোলাম মোস্তফা বলেন, দেশের উত্তরাঞ্চলের মানুষজন নদী পাড়ি দিতে এবং সাঁকো ব্যবহারে অভ্যস্ত নয়। তাদের অনেকে সাঁতারও জানেন না। এ কারণেই বেশির ভাগ মৃত্যু হয়েছে।

সচিব জানান, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীসহ উত্তরাঞ্চলের ২১টি জেলা বন্যাকবলিত। তিনি জানান, বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাতে মন্ত্রণালয়ে দুটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।

গোলাম মোস্তফা জানান, বন্যা প্রলম্বিত হলেও সরকারের পর্যাপ্ত প্রস্তুতি আছে। যথেষ্ট পরিমাণ ত্রাণ রয়েছে এবং তা সরবরাহ করা হবে। শুকনা খাবার বিতরণ অব্যাহত আছে। 

মন্তব্যসমূহ